Khudro News Bd

মেসির মতো হতে ইয়ামালকে যে পরামর্শ দিলেন বার্সা কোচ

 

মেসির মতো হতে ইয়ামালকে যে পরামর্শ দিলেন বার্সা কোচ

বয়স মাত্র ১৭। এরই মধ্যে স্পেন ও বার্সেলোনায় নিজেকে অপরিহার্য বানিয়ে ফেলেছেন লামিনে ইয়ামাল। নিয়মিতই তাঁর পায়ের জাদুতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই স্প্যানিশ কিশোর। গত জুলাইয়ে স্পেনের ইউরো জয়েও তাঁর বড় অবদান ছিল। চলতি মৌসুমে বার্সার জার্সিতে ইয়ামাল দারুণ উজ্জ্বল।

ইয়ামাল ইতিমধ্যে ছোট-বড় বেশ কিছু রেকর্ড নিজের নামে করেছেন। অনেকেই তাঁর মাঝে লিওনেল মেসির ছায়া খুঁজে পেয়েছেন, বিশেষ করে মেসির কোলে শিশু ইয়ামালের একটি ছবি ভাইরাল হওয়ার পর আলোচনা তীব্র হয়ে উঠেছিল।


ইয়ামালের পথচলাটা কেবল শুরু। মেসির কাছাকাছি যেতে হলে তাঁকে এখনও অনেক লম্বা ও কঠিন পথ পাড়ি দিতে হবে। তবে ধৈর্য ধরে কাজ করে গেলে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব।


বার্সার কোচ হান্সি ফ্লিক সম্প্রতি ইয়ামালের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইয়ামাল তার বয়সের তুলনায় উচ্চ স্তরে আছে, তবে উন্নতির সুযোগ রয়েছে। ইয়ামালকে পরিশ্রম করতে হবে এবং প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে।


ফ্লিক আরও বলেন, “চ্যাম্পিয়নরা বিশ্রাম নেয় না। যদি সে দারুণ একজন চ্যাম্পিয়ন হতে চায়, তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে।”

No comments:

social bar

Powered by Blogger.