৪ মামলা মাথায় নিয়েও ঢাবি শিবির নেতার অনার্সে সিজিপিএ ৩.৬৮, মাস্টার্সে ৩.৭৬
৪ মামলা মাথায় নিয়েও অনার্স ও মাস্টার্সে অসাধরণ ফল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটির বায়তুল মাল (অর্থ) সম্পাদক আলাউদ্দিন আবিদ। ঢাবির ২০১৫-১৬ সেশনের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের এ শিক্ষার্থী অনার্সে সিজিপিএ ৩.৬৮, মাস্টার্সে ৩.৭৬ অর্জন করেছেন।
আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে ১৪ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছে সাদিক কায়েম ও সেক্রেটারি হিসেবে রয়েছে এস এম ফরহাদ।

No comments: